রাজনীতি

সূত্রাপুরে বিএনপির টিম-৫ এর সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  adminmukto ২২ অগাস্ট ২০২৬ , ৮:০৬ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সূত্রাপুরে সূত্রাপুর থানা এবং ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা-টিম ৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সূত্রাপুর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টিম-৫-এর সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সূত্রাপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপসহ সূত্রাপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর:রাজনীতি

লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে শেখ আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল।

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ৪৩ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান আনুর নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, মিটফোর্ডের ইউনিয়ন নেতা বাবুল।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ৪৪ নং ওয়ার্ড বিএনপির শ্রদ্ধাঞ্জলি

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা।