adminmukto ১ সেপ্টেম্বর ২০২৬ , ৮:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম:

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬
গৌরব ও সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ৪৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক এলাহী এবং সহ-সভাপতি আলী আজগরসহ দলীয় নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা দলের ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











