Uncategorized

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযান: অস্ত্র-গুলি ও ধারালো ছোরাসহ ডাকাত রফিক বাহিনীর সদস্য গ্রেফতার।

  adminmukto ২৮ অক্টোবর ২০২৬ , ৩:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানার মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ধারালো ছোরা উদ্ধার করেছে এসআরবি-১৫। এ সময় ডাকাত রফিক বাহিনীর সক্রিয় সদস্য শেখ বিজয়কে গ্রেফতার করা হয়।

অভিযানে একটি একনলা বন্দুক, দুটি ওয়ানশুটারগান, ১৭ রাউন্ড গুলি, ২৭টি গুলির খালি খোসা এবং ছয়টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার শেখ বিজয় ও উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের পর জানা যাবে।