Uncategorized

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ৪৩ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান আনুর নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল

  adminmukto ১৮ নভেম্বর ২০২৬ , ৫:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ওয়াসিম : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর ৪৩ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান আনু।

মিছিলটি ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন লেন প্রদক্ষিণ করে সূত্রাপুর থানা এলাকা অতিক্রম করে লালকুঠিতে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মিছিলের নেতৃত্বে থাকা মজিবর রহমান আনু বলেন, দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সহিংসতা ও নাশকতাকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ৪৪ নং ওয়ার্ড বিএনপির শ্রদ্ধাঞ্জলি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল।

সোনালী ব্যাংকের এমডির নির্দেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে: জিএম আব্দুল কুদ্দুস।

সোনালী ব্যাংকের এমডি ১ জন জিএম সহ ৭ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে শেখ আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল।