Uncategorized

গত ছয় মাসে ফৌজদারি মামলার অধিকাংশ আসামি গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

  adminmukto ২৬ অগাস্ট ২০২৬ , ৮:২০ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর অধিকাংশ আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা পালন করেছে। এ সময়ে সংঘটিত কোনো ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে বাহিনী ব্যর্থ হয়নি বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে রংপুরে আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তৎপর হয় এবং যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রেখেছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।