adminmukto ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৭ এএম প্রিন্ট সংস্করণ

অনিক ইসলাম: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাফফর হোসেন বাবুলকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশের দাবি, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক দলের ব্যানারে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিদের সঙ্গে গোপনে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার মামলা নং-১৫, তারিখ ২৭ জুলাই ২০২৬ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ ধারা রয়েছে।
এদিকে মিটফোর্ড হাসপাতালের এক্স-রে মেশিন গায়েবের ঘটনায় দুর্নীতির অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।
মোজাফফর হোসেন বাবুল মিটফোর্ড হাসপাতালে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম হালান খন্দকার। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার চর মালগাঁও এলাকায়।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বাবুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।











