Uncategorized

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদে দোয়া ও তোবারক বিতরণ।

  adminmukto ১৫ অগাস্ট ২০২৬ , ৬:৫৪ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম। রাজধানীর ৪৩ নম্বর ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি এবং সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা সৈয়দ তারেকের সৌজন্যে স্থানীয় একটি মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট সাধারণ সম্পাদক মো. শশি সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সূত্রাপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ রুবেল।

দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।