Uncategorized

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

  adminmukto ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: ফরিদপুরের কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল কোতয়ালী থানার কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরাতন আধাপাকা ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভেতর থেকে এসব গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া শর্টগানের কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলোর প্রকৃত উৎস ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

এসআরবি জানিয়েছে, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে এ অভিযান চালানো হয়।

বাহিনীটি আরও জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।