অপরাধ দূর্ণীতি

অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

  adminmukto ১৩ অগাস্ট ২০২৬ , ৬:১০ পিএম প্রিন্ট সংস্করণ

অনলাইনে জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে অবস্থানকারী সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে বলে দাবি করেছে সংস্থাটি। সিআইডি জানায়, চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগের মাধ্যমে এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করতো। পরে এসব হিসাব ও নম্বর ব্যবহার করে দেশের নানান স্থান থেকে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করা হতো। পরে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত ওই অর্থ থেকে কমিশন রেখে বাকি অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার করতো চক্রটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) ও আইয়ুব হোসেন রিপন (৪৮)।

জসীম উদ্দিন খান বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। ওই সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবারও বুধবার সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি বিশেষ দল নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।