Uncategorized

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার ঝিলমিল আবাসিক এলাকায় এসআরবি-১০-এর অভিযান।

  adminmukto ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৫৯ এএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় এসব তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১০ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় কার্তুজগুলো উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এসআরবি-১০ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর:

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার ঝিলমিল আবাসিক এলাকায় এসআরবি-১০-এর অভিযান।

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব

সোনালী ব্যাংকের এমডি ১ জন জিএম সহ ৭ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ।

দৈনিক বিকাল বার্তা, দৈনিক মুক্ত ভাষা ও চ্যানেল ২৬-এর গণমাধ্যমকর্মী মোঃ ওয়াসিমের মেয়ে সামিয়া আক্তারের শুভ জন্মদিন

বিআইডব্লিউটিএ প্রধান প্রকৌশলী (সদস্য) আওয়ামী দোসর রকিবুল ইসলাম তালুকদার এর ঢাকায় বাড়ি, একাধিক প্লট, আলীশান গাড়িসহ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের উৎস্য কোথায়? জানতে চোখ রাখুন

মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে: শিবির সভাপতি