adminmukto ২৫ অগাস্ট ২০২৬ , ৭:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: আজ ২৫ আগস্ট, মঙ্গলবার সকাল ১১টায় টিকাদান কর্মসূচিতে অংশ নিতে আসা শিশুসহ অভিভাবকেরা নির্ধারিত কোনো স্থান না পাওয়ায় একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

বিষয়টি নজরে আসে ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব শফিকের। তিনি টিকাদানপ্রত্যাশীদের দুর্ভোগের বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নিজ উদ্যোগে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য একটি উপযুক্ত স্থান করে দেন।
এর ফলে টিকাদানকারী স্বাস্থ্যকর্মী, শিশু ও অভিভাবকেরা স্বস্তিদায়ক ও সুন্দর পরিবেশে টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে সক্ষম হন।
প্রচণ্ড রোদের মধ্যে অপেক্ষমাণ মানুষদের দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিকভাবে জায়গার ব্যবস্থা করে দেওয়ায় টিকাদানপ্রত্যাশী শিশু ও অভিভাবকেরা সম্রাট আওরঙ্গজেব শফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উদ্যোগের মাধ্যমে মানবিকতা, জনসেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।





