adminmukto ২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০১ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৬, সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে ভিক্টোরিয়া পার্কের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এসআই ওসমান গনির নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জাকির (৩৮)। তার পিতা জয়নাল আবেদীন ও মাতা লিলমতি বেগম। তার স্থায়ী ঠিকানা ভোলার লালমোহন থানাধীন বালামচর, পেশকার হাওলা এলাকায়। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বসবাস করতেন। তার কাছ থেকে ২টি প্যাকেটে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর আটক ব্যক্তি রাব্বি হাওলাদার সাজু (২৭)। তার পিতা কুদ্দুস হাওলাদার ও মাতা চম্পা বেগম। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ ভিটাবাড়ি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ, চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। তার কাছ থেকে একটি প্যাকেটে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।










