Uncategorized

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৩ নম্বর ওয়ার্ডে ক্লিন সিটি কার্যক্রম, নেতৃত্বে যুবদল আহ্বায়ক সম্রাট।

  adminmukto ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৮:০৫ পিএম প্রিন্ট সংস্করণ

মেহেদি হাসান তোহা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্লিন সিটি’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে। এ কার্যক্রমে সহযোগিতা করেন ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব।

কর্মসূচির অংশ হিসেবে ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতার সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি ও জলাবদ্ধতার সমস্যাগুলোও পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ সময় ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।