adminmukto ৯ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১২ পিএম প্রিন্ট সংস্করণ

**প্রধান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ?

**মতিঝিল থানায় তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে লিখিত অভিযোগ?
নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো ব্যানার-ফেস্টুন ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই অপসারণ ও কয়েকটি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মোঃ মিলন মিয়া নামে সোনালী ব্যাংকের এক কর্মী মতিঝিল থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ দেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে জিয়া পরিষদ, সিবিএ ও জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ব্যানার ও কয়েকটি ফেস্টুন টাঙানো হয়। এসব ব্যানারে মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা ও অভিনন্দনের ও
ব্যানার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ব্যানার-ফেস্টুনগুলো টাঙানোর ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ২ সেপ্টেম্বর সেগুলো অপসারণ করা হয় এবং কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
লিখিত অভিযোগে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) আবদুল কুদ্দুস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ শওকত আলী, ডিজিএম মোহাম্মদ শাহবীর, আল আমিন শেখ বাবুল, শামসুদ্দিন, বশির উদ্দিন ও মোঃ হাকিমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির উপস্থিতির কথা উল্লেখ করে তাদের শনাক্ত করার দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, জিএম আবদুল কুদ্দুস নাকি জানিয়েছেন যে তিনি এককভাবে ব্যানার অপসারণ বা ছিঁড়ে ফেলেননি; বরং ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় এসব করা হয়েছে। তবে অভিযোগকারী নিজেও উল্লেখ করেছেন, এ বক্তব্যসহ পুরো ঘটনার প্রকৃত সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন ও জরুরী।
এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য, পক্ষপাত কিংবা কোনো ব্যক্তির নির্দেশনা ছিল কি না এমন অভিযোগ বিভিন্ন মহলে উঠেছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন প্রয়োজন বলে অভিযোগকারী উল্লেখ করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনা, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগকারী মোঃ মিলন মিয়া বলেন, ঘটনার প্রকৃত কারণ ও কার নির্দেশে ব্যানার-ফেস্টুন অপসারণ বা ছেঁড়া হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা প্রয়োজন। তদন্তে কোনো ব্যক্তি আইন ভঙ্গ করেছেন বা অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী বিরুদ্ধে অভিযোগ করিলে এস্টেড ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম আব্দুল কুদ্দুসকে মিরপুরে বদলি করা হয়।
মতিঝিল থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা করেছেন অভিযোগকারী।











