Uncategorized

সূত্রাপুরে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি: চার জন গ্রেপ্তার।

  adminmukto ৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৩৬ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর সূত্রাপুরে একটি ফ্ল্যাটের লোহার ছিটকানি খুলে মোবাইল ফোন, ল্যাপটপ ও টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামরুজ্জামান অন্তু (৩০), আব্দুল্লাহ হুজাইফা (২২) ও বায়েজীদ বোস্তামী রাফিন (২২) মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে সূত্রাপুর থানাধীন ৭৪ নং নাসির উদ্দিন সরদার লেনের একটি ফ্ল্যাট তালাবদ্ধ করে বাইরে যান ভুক্তভোগী ইমাম মেহেতা আবির (২৪) ও তার বন্ধু মো. মিনহাজুল ইসলাম মমিন (২৩)। বিকেল আনুমানিক ৫টার দিকে বাসায় ফিরে তারা দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা খোলা। পরে ভেতরে গিয়ে তারা দেখতে পান, বালিশের নিচে রাখা একটি Samsung S25 Ultra মোবাইল ফোন, একটি Vivo Y21 মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি Samsung টেলিভিশনসহ মূল্যবান মালামাল নেই।

এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা চোরেরা দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যবর্তী সময়ে ফ্ল্যাটের প্রধান দরজার লোহার ছিটকানি শক্ত ধাতব বস্তু দিয়ে খুলে কৌশলে ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি সূত্রাপুর থানার মামলা নং-২, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬। মামলা নম্বর জি.আর-৮৩/২০২৬ এবং মামলায় দণ্ডবিধির ৩৮০/৪৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। , সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল চুরির ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর:

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৩ নম্বর ওয়ার্ডে ক্লিন সিটি কার্যক্রম, নেতৃত্বে যুবদল আহ্বায়ক সম্রাট।

লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে শেখ আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল।

ডিবি পরিচয়ে অপহরণ, মারধর ও হত্যার অভিযোগ: বোয়ালমারীর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেফতার।

মাশরুম প্রকল্পে ‘লুটের মেলা’, পিডি কাঁকনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের অভিযোগ।

জাতীয় সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

বিআইডব্লিউটিএ প্রধান প্রকৌশলী (সদস্য) আওয়ামী দোসর রকিবুল ইসলাম তালুকদার এর ঢাকায় বাড়ি, একাধিক প্লট, আলীশান গাড়িসহ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের উৎস্য কোথায়? জানতে চোখ রাখুন