adminmukto ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০১ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক,মোঃ ওয়াসিম: জাতীয় সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্র সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম জমাদ্দার মিলনসহ জাতীয় সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জাতীয় সাংবাদিক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং পেশাগত উন্নয়নে কার্যকর কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
পরে উপস্থিত সাংবাদিকরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











