Uncategorized

মধ্যরাতে ৪৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইশরাক হোসেন এমপি।

  adminmukto ১৯ অগাস্ট ২০২৬ , ৭:১২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক- 

ঢাকা, ২০ আগস্ট ২০২৬:

মধ্যরাতে পুরান ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

 

পরিদর্শনকালে তিনি ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়েও খোঁজখবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

 

স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আরও খবর: