Uncategorized

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার ঝিলমিল আবাসিক এলাকায় এসআরবি-১০-এর অভিযান।

  adminmukto ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৫৯ এএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় এসব তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১০ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় কার্তুজগুলো উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এসআরবি-১০ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।