adminmukto ১১ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১৯ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর ৪৩ নম্বর ওয়ার্ডের শিংটোলা সিতারা বেগম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি শিংটোলা সিতারা বেগম জামে মসজিদের অষ্টম তলার ছাদ ঢালাইয়ের বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়েও খোঁজ নেন তিনি। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ সবুজ হক দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন জানতে পেরে ইশরাক হোসেন তার নিজ বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। । এ ছাড়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় নরসিংহ জিউ মন্দিরের সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এতে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম আজিজ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গ জেব ইবনে শফিক, সূত্রাপুর থানা যুবদলের সাবেক সদস্য সচিব সোহেল হোসেন, সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাম সাহা সুমন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আব্দুল কাইয়ুম এবং নরসিংহ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক রাজনসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, মসজিদ, মন্দিরসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনসাধারণের সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।











