adminmukto ১৬ অগাস্ট ২০২৬ , ৭:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











