adminmukto ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০১ পিএম প্রিন্ট সংস্করণ

মোঃ ওয়াসিম: ঢাকার বংশাল এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া জান্নাত নামে এক স্কুলছাত্রীর সন্ধান দীর্ঘ এক বছরেও পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে অসহায় মা-বাবা স্বজন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ জান্নাতের বাবার নাম সাইদুল্লা এবং মায়ের নাম মালেকা বেগ। তাদের বর্তমান ঠিকানা ১৫০/১, সুরিটোলা লেন, থানা-বংশাল, জেলা-ঢাকা।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে জান্নাত বংশাল এলাকার বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।
জান্নাত নিখোঁজ হওয়ার পর বিষয়টি জানিয়ে বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি ও সন্ধানের চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এক বছর ধরে মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে মেয়েকে ফিরে পাওয়ার আশায় মা মালেকা বেগ সবার কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি জান্নাতের সন্ধান পেয়ে থাকেন, তাকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৯৬৪০৪৫৮৮৩
জান্নাতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি মানবিক আহ্বান জানানো হয়েছে। একটি শেয়ারই হয়তো দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা একটি মেয়েকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে সহায়তা করতে পারে।











