adminmukto ২২ অগাস্ট ২০২৬ , ৮:০১ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর রুপচান লেন এলাকায় দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ড্রেনের স্ল্যাবের কারণে সৃষ্ট জনদুর্ভোগের অবসান হয়েছে। এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরোনো ড্রেনের স্ল্যাব অপসারণ করে নতুন স্ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, এমপি-এর পক্ষ থেকে রুপচান লেন এলাকাবাসীর জন্য নেওয়া এই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হয়েছে। নতুন ড্রেন স্ল্যাব স্থাপনের ফলে পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ড্রেনের স্ল্যাব তাদের চলাচলে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। নতুন স্ল্যাব স্থাপনের কাজ শেষ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং জনকল্যাণমূলক এই উদ্যোগকে স্বাগত জানান।
প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজখবর ও তদারকি করেছেন সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম। তাঁর নিয়মিত তদারকি ও সহযোগিতার জন্যও রুপচান লেন এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জনদুর্ভোগ লাঘবে এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, এমপি এবং প্রকল্পটির সার্বক্ষণিক খোঁজখবর ও তদারকির জন্য সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।











