তারেক ইসলাম: পতিত ফ্যাসিস্টের ডাকা লকডাউন এবং সারাদেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সূত্রাপুর থানা বিএনপি।
সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সূত্রাপুর থানা বিএনপি এবং ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে লকডাউন, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
মিছিলে সূত্রাপুর থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক, আব্দুল্লাহ বিন মাসুদ, সহকারী সম্পাদক মোঃ তারেক ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ ওয়াসিম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪০ নং হেমন্ত দাস রোড সূত্রাপুর ঢাকা ১১০০ ফোন: +880 1839-799944 ইমেল : _mukto.bhasa1@gmail.com</p>
Copyright © 2026 দৈনিক মুক্ত ভাষা. All rights reserved.