নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সভায় ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ সময় আসনের সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইশরাক হোসেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক, আব্দুল্লাহ বিন মাসুদ, সহকারী সম্পাদক মোঃ তারেক ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ ওয়াসিম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪০ নং হেমন্ত দাস রোড সূত্রাপুর ঢাকা ১১০০ ফোন: +880 1839-799944 ইমেল : _mukto.bhasa1@gmail.com</p>
Copyright © 2026 দৈনিক মুক্ত ভাষা. All rights reserved.